মৌসুমের শুরুতে কক্সবাজারে পর্যটকের ঢল

মৌসুমের শুরুতে কক্সবাজারে পর্যটকের ঢল

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩২

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত অন্যদিকে সবুজ পাহাড়, প্রকৃতির অনাবিল সুন্দরের টানে পর্য়টন মৌসুমে শুরুতে কক্সবাজারে ছুটে আসছে পর্যটকেরা। এর সঙ্গে বিজয়ে দিবসের ছুটি যোগ হওয়ায় চলতি সপ্তাহে পর্যটন শহর কক্সবাজারে লাখো পর্যটকের ঢল নামবে এমনই আশাবাদ সংশ্লিষ্টদের। শুধু কক্সবাজার সমুদ্র সৈকতই নয়, রামুর বৌদ্ধ বিহার, হিমছড়ি, ইনানী, মহেশখালী, সোনাদিয়া ও ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কসহ জেলার পর্যটনকেন্দ্র গুলোতেও বিভিন্ন বয়সী মানুষের উপচে পড়া ভিড় পড়েছে। এদিকে পর্যটন মৌসুম শুরু এবং ডিসেম্বরে স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় পর্যটক আসা শুরু হওয়ায় কক্সবাজারের প্রায় চারশো হোটেল মোটেল গেস্ট হাউজগুলোকেও সাজানো হয়েছে নতুন সাজে। অন্যদিকে পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে কক্সবাজার টুরিস্ট পুলিশ। ঢাকার নারায়ণগঞ্জ থেকে স্বপরিবারে কক্সবাজার বেড়াতে আসেন রবিউল হাসান। তিনি বলেন, এত বিশাল সমুদ্রের সামনে এলেই মন ভালো হয়ে যায়। তাই ভ্রমণের কথা এলেই প্রথমেই চলে আসে কক্সবাজারের নাম। আসলেই ভ্রমণের জন্য অসাধারণ একটি জায়গা। খাগড়াছড়ির পিপলু রাখাইন বলেন, আমরা পাহাড়ের মানুষ। সাগর তো টানবেই। এছাড়া সারা বছরই কাজের মধ্যে ডুবে থাকতে হয়। ডিসেম্বর বাচ্চাদের পরীক্ষা শেষ হলে বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading