বড় পতন ঘটতে দেয়নি ৬ খাত
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৯ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩০
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শুরুতে উত্থান থাকলেও শেষ ১০ মিনিট পর সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। তবে শেষ দেড় ঘন্টায় ৬ খাতের ক্রয় প্রেসারে পতনের মাত্রা কমতে থাকে। খাতগুলো হলো: ব্যাংক, প্রকৌশল, আর্থিক, বীমা, বিবিধ এবং বস্ত্র। গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) লেনদেন শেষে সূচক কিছুটা কমলেও বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। গতকাল দিন শেষে ডিএসইতে লেনদেন কমেছে ২৭ কোটি ১৭ লাখ ৮৮ হাজার টাকা। গতকাল দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৪১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৮৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৩টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৫৪ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার টাকা। এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৭৮ পয়েন্ট কমে অবস্থান করে ৪৪১৯ পয়েন্টে।

