৫জি স্মার্টফোন আনছে জেডটিই
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২২ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২২
নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘জেডটিই অ্যাক্সন ১০এস প্রো’ উন্মোচন করতে যাচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান জেডটিই করপোরেশন। ফোনটি ৫জি এসএ এবং এনএসএ উভয় মোডের সাথে সামঞ্জস্যপূর্ণ। ডিভাইসটি ২০২০ সালের প্রথম প্রান্তিকে বাণিজ্যিকভাবে চীনে উন্মুক্ত করা হবে। মোবাইল অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ১০, প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ ৫জি মোবাইল প্ল্যাটফর্ম, যা অত্যাধুনিক ৫জি মোবাইল প্ল্যাটফর্ম কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স৫৫ মডেম-আরএফ সিস্টেমের ফিচারযুক্ত। জেডটিই অ্যাক্সন ১০এস প্রো’তে রয়েছে সর্বাধুনিক ওয়াই-ফাই ৬ প্রযুক্তি, যা ব্যবহারকারীদের ১.২ জিবি (ল্যাবরেটরি পরীক্ষার তথ্য অনুযায়ী) পর্যন্ত অবিশ্বাস্য গতি দেবে এবং নিশ্চিত করবে কম ল্যাটেন্সি। এমনকি যেখানে লিমিটেড নেটওয়ার্কে অনেকেই একসাথে ডিভাইস শেয়ার করেন এ পরিস্থিতিতেও অ্যাক্সন ১০এস প্রো দিবে দ্রুতগতি। এছাড়াও, জেডটিই অ্যাকসন ১০এস প্রো একাধিক নেটওয়ার্কে যুক্ত করা যাবে। যেমন ব্যবহারকারী নেটওয়াকের্র স্থিতাবস্থা ও দ্রুতগতির জন্য ফোনটিকে একইসাথে ২.৪ গিগাহার্জ এবং ৫ গিগাহার্জ দুটি ওয়্যারলেস নেটওয়ার্কে যুক্ত করতে পারবেন। লিঙ্ক-বুস্টার নেটওয়ার্ক এনহান্সমেন্ট সল্যুশনের কারণে জেডটিই অ্যাক্সন ১০এস প্রো ওয়াই-ফাই সিগন্যাল থেকে এলটিই কিংবা ৫জি নেটওয়ার্কে সহজেই সুইচ করা যাবে। সিগন্যালের জটিলতর অবস্থায় সেলফ ডেভেলপড হাই-স্পিড অ্যালগরিদম ও স্মার্ট পারসেপশনের মাধ্যমে ইন্টেলিজেন্ট রেসপন্স প্রদান করে। নেটওয়ার্ক ব্যবহারযোগ্য কী না ডিভাইসটি তা নিরীক্ষা করে উন্নত ইন্টারনেট অভিজ্ঞতা ও কম ল্যাটেন্সির জন্য স্বয়ংক্রিয়ভাবে এলটিই বা ৫জি ডাটা কানেকশনে স্থানান্তরিত করবে। সর্বশেষ স্ন্যাপড্রাগন ৮৬৫ মোবাইল প্ল্যাটফর্মের পাশাপাশি স্মার্টফোনটিতে সর্বশেষতম এলপিডিডিআর৫ র্যাম মেমোরি এবং ইউএফএস ৩.০ রম স্টোরেজও রয়েছে। এছাড়াও, জেডটিই অ্যাক্সন ১০এস প্রো’তে রয়েছে নতুন প্রজন্মের ফুল-সিন সিস্টেম অপ্টিমাইজেশন ইঞ্জিন জেড-বুস্টার ২.০, গেমিং ও মাল্টি টাস্কের ক্ষেত্রে ব্যবহারকারীর উন্নত অভিজ্ঞতা নিশ্চিতে যা এআই অ্যালগরিদমের উপর ভিত্তি করে সিস্টেম রিসোর্স অ্যালোকেট করে। জেড-বুস্টার ২.০ অ্যাপ্লিকেশন-বুস্টার, সিস্টেম-বুস্টার এবং লিংক-বুস্টার সহ তিনটি কার্যকরী মডিউলগুলোর সমন্বয়ে গঠিত।

