পুঁজিবাজার একদিন বেড়েই ফের পতন

পুঁজিবাজার একদিন বেড়েই ফের পতন

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩০

টানা দরপতনের পর একদিন বেড়েই ফের দরপতন হয়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। লেনদেনও কমেছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। সপ্তাহের প্রথম দিন গতকাল রবিবার (২২ ডিসেম্বর) প্রধান বাজার ঢাকায় প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৬ পয়েন্ট। চট্টগ্রামে প্রধান সূচক সিএএসপিআই পড়েছে ৫১ পয়েন্ট। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯পয়েন্ট বা প্রায় ১ শতাংশ বেড়েছিল। দীর্ঘদিন ধরে চলে আসা মন্দা বাজার ডিসেম্বরে এসে আরও ‘খারাপ’ হয়েছে। লেনদেন শুরু হলেই পড়ছে সূচক। ছোট-বড়, প্রাতিষ্ঠানিক সব  বিনিয়োগকারীর মধ্যেই আতংক ছড়িয়ে পড়েছে। আরও খারাপ হতে পারে- এ আশংকায় অনেকে  লোকসান দিয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছে। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার বাজার ঘুরে দাঁড়ানোয় কিছুটা স্বস্তি ফিরে এসেছিল।

গতকাল রবিবার আবার সেই পতনের মধ্য দিয়েই নতুন সপ্তাহ শুরু হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল রবিবার ডিএসইএক্স ২৫ দশমিক ৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪৩০ দশমিক ৯৫ পয়েন্টে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৫১ দশমিক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৪৮০ দশমিক ২১ পয়েন্টে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading