‘প্রফেসর’ হাফিজ!

‘প্রফেসর’ হাফিজ!

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৪

প্রত্যেক ক্রিকেট দলেই এমন কেউ কেউ থাকেন যাকে সতীর্থরা নির্দিষ্ট একটি মজার নামে ডাকে। যেমন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে সতীর্থরা ‘প্রফেসর’ বলে ডাকেন। তার এই নামের পেছনে একটা কাহিনী রয়েছে। গতকাল (২২ ডিসেম্বর) সেটাই শুনিয়েছেন তিনি। তিনি মনে করেন তার অনুসন্ধিত্সু মন ও ক্রিকেট সম্পর্কিত জ্ঞানের জন্যই তার সতীর্থরা তাকে ‘প্রফেসর’ বলে ডাকে। আর সেটা শুরু করেছিলেন তার এক এজেন্ট। পরবর্তীতে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজার মাধ্যমে সেটা ছড়িয়ে পরে তার ভক্ত ও সতীর্থদের মধ্যে। হাফিজ বলেছেন, ‘আমি মনে করি তারা আমাকে এই নামে ডাকে তার কারণ আমার অনুসন্ধিত্সু মন ও ক্রিকেট সম্পর্কিত জ্ঞানের জন্য। ক্রিকেটটাকে ভালো বোঝার জন্য। প্রকৃতপক্ষে খেলা হিসেবে ক্রিকেটের প্রতি আমার অনেক সম্মান রয়েছে। আমি আমার নিয়মানুবর্তিতা খুবই কঠোরভাবে মেনে চলি।’ ‘সর্বপ্রথম আমাকে প্রফেসর নামে ডেকেছেন আমার একজন এজেন্ট, যার মাধ্যমে আমি যুক্তরাজ্যে খেলার সুযোগ পেয়েছিলাম। আমাকে এই নামে ডাকার কারণ ছিল আমি তাকে অনেক প্রশ্ন করেছিলাম। অনেক কিছু জানতে চেয়েছিলাম।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading