চট্টগ্রামে ২ সাংবাদিকের উপর হামলা

চট্টগ্রামে ২ সাংবাদিকের উপর হামলা

উত্তরদক্ষিণ অনলাইন । ০৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫:০৮

চট্টগ্রাম নগরীর খুলশি থানার ফয়’স লেকে পেশাগত দায়িত্ব পালনকালে আনসার সদস্যদের হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) সকালে সংবাদ সংগ্রহে গিয়ে যমুনা টেলিভিশনের রিপোর্টার আসহাবুর রহমান শোয়েব ও ক্যামেরা পারসন সঞ্জয় মল্লিক হামলার শিকার হন। এই ঘটনায় কর্তৃপক্ষ তিন আনসার সদস্যকে প্রত্যাহার করেছে। হামলার শিকার আসহাবুর রহমান শোয়েব জানান, ফয়’স লেকে সংবাদ সংগ্রহে গেলে প্রথমে গাড়ি প্রবেশের সময় বাধা দেন এক আনসার সদস্য। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে গাড়ি ঢোকানো হয়। এতে রেগে যান ওই আনসার সদস্য। তিনি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে আরো কয়েকজন আনসার সদস্য এসে হামলা চালায় এবং গাড়ির চাবি কেড়ে নেন। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিনিয়র সাংবাদিকরা। পরে কর্তৃপক্ষ তিন আনসার সদস্যকে প্রত্যাহার করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading