ডিআইজি মিজা‌নের জা‌মিন ফের নামঞ্জুর

ডিআইজি মিজা‌নের জা‌মিন ফের নামঞ্জুর

উত্তরদক্ষিণ অনলাইন । ০৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:১৮

দুর্নী‌তি দমন ক‌মিশনের (দুদক) দুই মামলায় পুলিশের বরখাস্তকৃত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের জা‌মিন আবেদন আবারও নাকচ ক‌রে‌ছে আদালত। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ রোববার (৫ জানুয়ারি) শুনানি করে এই আদেশ দেন। সেইসঙ্গে দুই মামলায় প্রতি‌বেদন দা‌খি‌লের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ঠিক করে দিয়েছে আদালত।

সম্পদের তথ্য গোপন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মিজান, তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মাহবুবুর রহমান এবং ভাগ্নে এসআই মাহমুদুল হাসানের বিরুদ্ধে গতবছরের ১৪ জুন একটি মামলা করে দুদক। মামলায় আসামিদের বিরুদ্ধে তিন কোটি সাত লাখ ৫ হাজার ২১ টাকার সম্পদের তথ্য গোপন এবং তিন কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

আর অবৈধ সম্পদের অনুসন্ধান চলার মধ্যেই দুদক পরিচালক খন্দকার এনামুল বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ১৬ জুলাই দায়ের করা হয় অপর মামলাটি। দুদকের বাছিরও ওই মামলার আসামি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading