গোপালগঞ্জে মেয়ে শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

গোপালগঞ্জে মেয়ে শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

উত্তরদক্ষিণ অনলাইন । ০৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:০০

গোপালগঞ্জে মেয়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ ও নিজেদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে ৩৫৫টি সাইকেল  বিতরণ করা হয়েছে। গতকাল দুপুর ১২টায় উপজেলা পরিষদ সংলগ্ন বদ্ধভূমি চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়ন ও গোপালগঞ্জ পৌরসভার জনপ্রতিনিধিদের অর্থায়নে এসব সাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দেন। ‘আপন আলো জ্বালো’ প্রতিপাদ্যে ‘আমি অদম্য, আমি সাহসী, আমি দিশারী, আমি স্বপ্নে ভরা এক কিশোরী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ আয়োজন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান খান। সভায় বক্তব্য দেন- সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন, সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নিরুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মানোয়ার হোসেন, নির্বাহী হাকিম মামুন ইসলাম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, কামরুল ইসলাম বাবুল, প্রধান শিক্ষক আনিচুর রহমান, শিক্ষার্থী মেহেরুন ইসলাম রুম্পা প্রমুখ। সাইকেল পাওয়া শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, রেশমা খানম, চুমকী দাস, শাকিবা খানম, অন্তরা সরকার সামিয়া খানম, জলি খানম, তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, আমাদের বাড়ি থেকে স্কুল প্রায় তিন-চার কিলোমিটার দূরে, ভ্যানে করে অথবা হেঁটে সঠিক সময়ে স্কুলে পৌঁছানো কষ্ট হয়ে যেত। সাইকেল পেয়েছি, এখন সঠিক সময়ে স্কুলে যেতে পারব। সময় মতো প্রাইভেট পড়তে পারব। তাছাড়া যখন গ্রামের মেঠোপথে সাইকেল চালিয়ে স্কুলে আসব, তখন নিজেকে সাহসীও মনে হবে। আমরা আত্মনির্ভরশীল হয়ে উঠব। জাতির জনকের স্বপ্নে সোনার বাংলা গড়ে তুলতে  ভূমিকা রাখব।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading