প্রতিরক্ষা ও পরিবেশে নতুন সচিব

প্রতিরক্ষা ও পরিবেশে নতুন সচিব

উত্তরদক্ষিণ অনলাইন । ০৮ জানুয়ারি ২০২০ । আপডেট ২১ঃ১৫

প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পরিবেশ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখার উপসচিব মো. তমিজুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মোহসিন চৌধুরীকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে বদলিসহ নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একই বিভাগের পৃথক আদেশে সরকারের অতিরিক্ত সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান জিয়াউল হাসানকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।উভয় প্রজ্ঞাপনেই বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading