এপ্রিল পর্যন্ত মাঠের বাইরে কেইন

এপ্রিল পর্যন্ত মাঠের বাইরে কেইন

উত্তরদক্ষিণ অনলাইন । ১০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭ঃ০০

লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন টটেনহ্যাম হটস্পারের স্ট্রাইকার হ্যারি কেইন। তার হ্যামস্ট্রিংয়ে অস্ত্রোপচার করাতে হবে। এজন্য আগামী এপ্রিল পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে ইংলিশ এই ফরোয়ার্ডকে। গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে টটেনহ্যাম। এপ্রিলে কেইন দলের অনুশীলনে ফিরবেন বলে আশাবাদী ইংলিশ ক্লাবটি।

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে এ পর্যন্ত ১১টি গোল করেছেন কেইন। বছরের প্রথম দিনে সাউথ্যাম্পটনের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন টটেনহ্যাম অধিনায়ক। ১-০ গোলে ম্যাচটি হারে তার দল। লিগে দলের বাকি ম্যাচগুলোর অধিকাংশই খেলতে পারবেন না কেইন। তবে জুনে ইউরো চ্যাম্পিয়নশিপ শুরুর আগেই ফিট হয়ে উঠবেন ইংল্যান্ড অধিনায়ক।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading