আখেরি মোনাজাতে মুসলিম উম্মার শান্তি-সমৃদ্ধি কামনা

আখেরি মোনাজাতে মুসলিম উম্মার শান্তি-সমৃদ্ধি কামনা

উত্তরদক্ষিণ অনলাইন । ১২ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৪৮

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। আখেরি মোনাজাতে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

আজ রোববার বেলা ১১টার পর আখেরি মোনাজাত শুরু হয়। আখেরি মোনাজাতে লাখো মুসল্লি শরিক হন।

আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে আসতে থাকেন। একপর্যায়ে তুরাগতীর ও তার আশপাশের এলাকা মুসল্লিদের সমাগমে ভরে ওঠে। যেদিকে চোখ যায়, শুধু মানুষ আর মানুষ।

আখেরি মোনাজাত উপলক্ষে উত্তরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, দক্ষিণে বিমানবন্দর থেকে টঙ্গীমুখী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন বন্ধ করে দেওয়া হয়।

বেলা ১১টার পর আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের তাবলিগের প্রধান মারকাজ কাকরাইলের মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমদ।

আখেরি মোনাজাতের আগে বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা ইবরাহিম দেওলা।

আজ সকালে বাদ ফজর ইজতেমা ময়দানে মুসল্লিদের উদ্দেশে হেদায়েতি বয়ান পেশ করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক।

এবারের ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে ১৭ জানুয়ারি। শেষ হবে ১৯ জানুয়ারি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading