ক্রিকেটারের বায়োপিকে আনুশকা

ক্রিকেটারের বায়োপিকে আনুশকা

উত্তরদক্ষিণ অনলাইন । ১২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:০৬

বলিউডে চলছে বায়োপিকের বসন্ত। রাজনীতিবিদ থেকে শুরু করে ক্রিকেটারদের জীবনী নিয়ে তৈরি হচ্ছে এসব ছবি।  গত বছরের শেষে দিকে ঘোষণা আসে নারী ক্রিকেটারদের জীবনী নিয়েও তৈরি হবে বায়োপিক। সেই ধারাবাহিকতায় পর্দায় আসতে চলেছে নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনী। ছবির নাম দেয়া হয়েছে ‘চাকদহ এক্সপ্রেস’। আর এর প্রধান চরিত্রে দেখা যাবে ইন্ডিয়ান ক্রিকেটের ফার্স্ট লেডি আনুশকা শর্মাকে। যদিও আগে এই চরিত্রে অভিনয় করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। এমনকী বিপাশা বসুর কথাও শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত শিকে ছেঁড়ে আনুশকার ভাগ্যে। অবশ্য অভিনেত্রীর পাশাপাশি ছবির পরিচালকেরও পরিবর্তন হয়েছে। আগে কথা ছিল সুশান্ত দাস ছবিটি পরিচালনা করবেন। কিন্তু এখন শোনা যাচ্ছে, তিনি নাকি ছবির সঙ্গে যুক্ত নন। তাই গল্পে কতটা পরিবর্তন আসবে, তা জানার এখনও কোনও উপায় নেই। কারণ সুশান্ত দাস জানিয়েছিলেন, চাকদহ থেকে লর্ডস, ঝুলনের বেড়ে ওঠার বিভিন্ন লড়াই-সংগ্রামের গল্প থাকবে সিনেমায়। পরিবারের অমতে কীভাবে ভোর চারটের সময় ট্রেনের ডেলি প্যাসেঞ্জার হয়ে উঠেছিলেন ঝুলন, থাকবে সেই সবই। কিন্তু এবার ‘চাকদহ এক্সপ্রেস’ ছবিটি কীভাবে পরিবেশন করা হবে, তা নতুন পরিচালকই বলতে পারবেন। কিন্তু আনুশকা নিজের কাজ শুরু করে দিয়েছেন। নাম ভূমিকায় তার অভিনয় করার কথা স্থির হতেই বল হাতে অনুশীলনে নেমে পড়েছেন আনুশকা। শীঘ্রই ইডেনে শুরু হবে শুটিং। তবে আনুশকার অনুশীলনে কিন্তু ঝুলনের পাশাপাশি তাকে বিরাট কোহলিও গাইড করবেন কিনা, তা কিন্তু জানাননি ইন্ডিয়ান ক্রিকেটের ‘ফার্স্ট লেডি’। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading