জনগণকে বিভ্রান্ত করতে বিরোধীপক্ষ মিথ্যাচার করছে : আতিকুল

জনগণকে বিভ্রান্ত করতে বিরোধীপক্ষ মিথ্যাচার করছে : আতিকুল

উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ৩৫

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, বিএনপি মেয়র প্রার্থী জনগণ ও ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য মিথ্যাচার শুরু করছেন। সোমবার (১৩ জানুয়ারি) রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেটের সামনে থেকে চতুর্থ দিনের মতো মেয়র প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ শুরুর সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে আতিকুল ইসলাম এসব কথা বলেন।

বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল অভিযোগ করেছেন তাদের নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া হচ্ছে- সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, বিরোধী পক্ষকে বাধা দেয়ার প্রশ্নই ওঠে না। আমরা নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছি। তবে, বিরোধী পক্ষ আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যাচার করছে। অতীতেও তারা মিথ্যাচার করেছে। তিনি বলেন, আসার পথেই দেখলাম, ধানের শীষের স্লোগান দিয়ে ভোট চাচ্ছে, আমরা তো কোনো বাধা দেইনি। বিরোধী পক্ষ একের পর এক মিথ্যাচার করছে। আমরা প্রতিটি মানুষের কাছে যাচ্ছি এবং ভোট চাচ্ছি।

ভোটারদের উদ্দেশে সাবেক মেয়র আতিকুল ইসলাম বলেন, উন্নয়নের যে ধারা তা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আমাকে যদি আপনারা নির্বাচিত করেন তাহলে সবাই মিলে সবার ঢাকা, সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলব।

নির্বাচনী গণসংযোগকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা হাবিব হাসান ও মো. নাজিম উদ্দিন আহমেদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগ নেতা মো. ইসমাইল হোসেন ও ডিএনসিসি ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী শাখাওয়াত হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচছাসেবকলীগসহ সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা সাথে ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading