ক্রিকইনফোর ওয়ানডে বর্ষসেরা ব্যাটিং তালিকায় সাকিব

ক্রিকইনফোর ওয়ানডে বর্ষসেরা ব্যাটিং তালিকায় সাকিব

উত্তরদক্ষিণ অনলাইন । ১৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ১০

২০১৯ সালটা সাকিব আল হাসানের। আলোচনা বা সমালোচনা, দুটোই ছিল সমানতালে।   আলোচনায় ছিলেন বিশ্বকাপের জন্য। আর সমালোচনায় ছিলেন নিষিদ্ধ হওয়ার জন্য।  বছরে শেষে নিজের খেলার জন্য আবারো আলোচনায় তিনি।  সম্প্রতি ক্রিকেটের সবচেয়ে বড় নিউজি পোর্টাল ক্রিকইনফো ২০১৯ সালের ১০টি ব্যাটিং পারফরম্যান্স মূল্যায়ন করেছে। যেখানে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে সাকিবের ১২৪ রানের অপরাজিত ইনিংসটিও আছে। টনটনের সে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩২২ রানের টার্গেট বাংলাদেশ সাকিবের কল্যাণে ৫১ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়। চতুর্থ উইকেট জুটিতে সাকিবের সঙ্গে ১৮৯ রানের পার্টনারশিপ গড়েন লিটন দাশ। বিশ্বকাপে সাকিব ৮ ম্যাচে ৫ ফিফটি ও ২ সেঞ্চুরিতে প্রায় ৮৭ গড়ে ৬০৬ রান করেছিলেন। আর সেই ম্যাচে ৯৯ বলে ১৬ টি চারে ১২৪ রান করেন। সাকিবের ইনিংসের পারফরম্যান্স নিয়ে ক্রিকইনফো লিখে, তিন নাম্বারে ব্যাটিংয়ে নেমে সাকিব বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি করে। যেখানে বাংলাদেশ রান তাড়া করতে নেমে সবচেয়ে বড় জয় পায়। ওয়েস্ট ইন্ডিজের বোলাররা তার পাঁজর লক্ষ্য করে বল করছিল, তবে টনটনের ছোট মাঠে সেই সুবিধা ভালোই কাজে লাগিয়েছেন সাকিব। সাকিব ছাড়া অন্য ৯টি ইনিংসের মধ্যে ৮টি ইনিংসই ছিল বিশ্বকাপের।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading