পাকিস্তান সফরে বাংলাদেশের না, রমিজ রাজার সমালোচনা

পাকিস্তান সফরে বাংলাদেশের না, রমিজ রাজার সমালোচনা

উত্তরদক্ষিণ অনলাইন । ১৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ৪৫

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুই টেস্টের প্রস্তাবেও সাড়া দিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরকারি অনুমতি না মেলায় দীর্ঘ সফরে পাকিস্তানে যাবে না বলেই জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি ছাড়াও মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতাকেও কারণ হিসেবে দেখিয়েছে বিসিবি। পাকিস্তানি সাবেক ক্রিকেটার রমিজ রাজা এমন যুক্তির সমালোচনা করেছেন। আইসিসির হস্তক্ষেপও কামনা করেছেন এই সাবেক ক্রিকেটার। ইউটিউবের এক ভিডিও পোস্টে তিনি বলেছেন, ‘আমি বুঝতে পারছি না, বাংলাদেশ কীভাবে মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে করাচি ও রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলতে আপত্তি জানায়। তেমনটি হলে এশিয়ার পরিস্থিতি কোনোভাবেই ভালো বলা যাবে না, তাহলে এশিয়াতেই ক্রিকেট হওয়া উচিত নয়। একইভাবে ইংল্যান্ডে ছুড়ি নিয়ে হামলা, অস্ট্রেলিয়ায় দাবানল হচ্ছে। তাই বাংলাদেশের এই যুক্তি আমাকে হতবুদ্ধিই করেছে।’ তিনি অবশ্য পাকিস্তান সরকারের পক্ষ নিয়েই বলেছেন, ‘পাকিস্তান সরকার কিন্তু পরিষ্কার করে দিয়েছে, মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে পুরোপুরি নিরপেক্ষ থাকবে পাকিস্তান।’ তাই তিনি মনে করেন পরিস্থিতি সামলাতে আইসিসির হস্তক্ষেপ প্রয়োজন, ‘আমার মনে হয় আইসিসির এখানে হস্তক্ষেপ করা উচিত। এরই মধ্যে পাকিস্তানে তারা আম্পায়ার ও ম্যাচ অফিসিয়াল পাঠিয়েছে, তার মানেই হলো পাকিস্তান নিরাপদ।’ নিরাপত্তা নিয়ে বাংলাদেশকে আশ্বস্ত করতে শ্রীলঙ্কার উদাহরণ টেনেছেন রমিজ, ‘পাকিস্তান আশ্বস্ত করেছে বাংলাদেশকে রাষ্ট্রপতি মর্যাদার নিরাপত্তা দেওয়া হবে। শ্রীলঙ্কা কিন্তু টেস্ট সিরিজে এই নিরাপত্তা ব্যবস্থার প্রশংসাও করেছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading