ফরিদপুরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

ফরিদপুরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৩৮

ফরিদপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে ঘুমন্ত মা ও মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৮ জানুয়ারি) গভীর রাতে ফরিদপুর শহরতলীর পূর্ব বিলমামুদপুরে আজাদ মোল্লার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, আজাদ মোল্লার স্ত্রী আলেয়া বেগম ও মেয়ে আদুরি বেগম (৬)। আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের সদস্য মুন্সি মোহাম্মদ তোফাজ্জেল হোসেন সম্রাট জানান, আজাদ-আলেয়া দম্পতির দুই ছেলে ও তিন মেয়ে। গতরাতে ছোট মেয়ে আদুরিকে নিয়ে আলেয়া বেগম আলাদা ঘরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ঘরটিতে আগুন লাগে। এতে ঘটনাস্থলেই আলেয়া বেগমের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় আদুরিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তাকে বাঁচানো যায়নি। ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. প্রিন্স পাঠান জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ঘরের ভেতরে আটকে পড়ায় আলেয়া ও আদুরি দগ্ধ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাড়ির দুটি ঘর পুড়ে গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading