সিরাজগঞ্জে শীর্ষ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জে শীর্ষ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:৩০

সিরাজগঞ্জের সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে শীর্ষ মাদক ব্যাবসায়ী মো. লিটন শেখকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। আজ রবিবার (১৯ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী  কমান্ডার এএসপি প্রনব কুমার সরকার। গ্রেপ্তার লিটন শিয়ালকোল বিলধলী গ্রামের মৃত নূর ইসলামের ছেলে। র্যাব নায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বিলধলী গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০৩ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১০০০ টাকা উদ্ধার করা হয়। লিটনের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading