অবৈধভাবে বাংলাদেশে ঢুকে মাছ শিকার, ২৬ ইন্ডিয়ার জেলে গ্রেপ্তার

অবৈধভাবে বাংলাদেশে ঢুকে মাছ শিকার, ২৬ ইন্ডিয়ার জেলে গ্রেপ্তার

উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮:২০

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে বঙ্গোপসাগরে মাছ শিকার করায় আবারও ২৬ ইন্ডিয়ার জেলেকে গ্রেপ্তার করেছে নৌবাহিনী। আজ রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাদের বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওই দিন সন্ধ্যায় তাদের বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তর করা হয়। এ নিয়ে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের সময় ছয় দফায় ১৪১ জন ইন্ডিয়ার জেলে গ্রেপ্তার হয়েছেন। বর্তমানে তারা সবাই বাগেরহাট কারাগারে রয়েছেন। মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, গতকাল শনিবার বিকেলে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় নিয়মিত টহল দেয়ার সময় ইন্ডিয়ার এফবি শঙ্খ প্রদীপ ও এফবি মা মঙ্গল নামে দুটি ফিশিং ট্রলারকে বাংলাদেশ জলসীমায় মাছ ধরতে দেখতে পান নৌবাহিনীর সদস্যরা। এ সময় অবৈধভাবে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে দুটি ফিশিং ট্রলারসহ মোট ২৬ জন ইন্ডিয়ার জেলেকে গ্রেপ্তার করা হয়। আজ রবিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে। মোংলা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আহাদ বলেন, বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় আটক ২৬ ইন্ডিয়ার জেলের বিরুদ্ধে মামলা করেছে নৌবাহিনী। রবিবার দুপুরে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়। বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে ছয় দফায় বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় ১৪১ ইন্ডিয়ার জেলে গ্রেপ্তার হয়েছেন। বর্তমানে তারা বাগেরহাট কারাগারে রয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading