থানা হেফাজতে মৃত্যুর দায় পুলিশের আছে: ডিএমপি

থানা হেফাজতে মৃত্যুর দায় পুলিশের আছে: ডিএমপি

উত্তরদক্ষিণ অনলাইন । ২০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮:২৮

থানা হেফাজতে আসামির মৃত্যুর দায় পুলিশের আছে বলেই মনে করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে সোমবার (২০ জানুয়ারি) তিনি বলেছেন, থানা হেফাজতে আসামির মৃত্যুতে পুলিশ দায় এড়াতে পারে না।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষে ধানমণ্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ডিএমপি কমিশনার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতিও। তিনি জানান, তেজগাঁও থানায় পুলিশ হেফাজতে থাকা আসামির রবিবার মৃত্যু হয়। প্রাথমিকভাবে এই মৃত্যু আত্মহত্যা বলে জানা গেছে। এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে যদি পুলিশের কেউ দোষী প্রমাণিত হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে রবিবার (২০ জানুয়ারি) ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার আসামি ও এফডিসির সদস্য আবু বক্কর সিদ্দিক (৪৫) তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ হেফাজতে মারা যান। আবু বকর থানায় আত্মহত্যা করেছেন বলে পুলিশ দাবি করছে। তবে পরিবারের অভিযোগ, পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে।

রবিবার তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, একজন নারী ডিজিটাল নিরাপত্তা আইনে আবু বকরের বিরুদ্ধে থানায় মামলা করেন। শনিবার রাতে আবু বকরকে গ্রেপ্তার করে পুলিশ থানা হেফাজতে রাখে। রবিবার ভোরে তিনি আত্মহত্যা করেন। আমরা সিসিটিভি ফুটেজ পেয়েছি।’ তবে সেই ফুটেজ এখনও প্রকাশ করা হয়নি পুলিশের পক্ষ থেকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading