তাবিথের অভিযোগে তথ্যমন্ত্রীর ‘সন্দেহ’

তাবিথের অভিযোগে তথ্যমন্ত্রীর ‘সন্দেহ’

উত্তরদক্ষিণ অনলাইন । ২১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮:২৮

গাবতলীতে ভোটের প্রচারের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার ঘটনার পেছনে ‘কারসাজির’ সন্দেহ করছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। ঘটনার পর মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেছেন, আমি মনে করি নির্বাচনের পরিবেশকে ঘোলাটে করার জন্য একটি পক্ষ সক্রিয়। এটি সেই পক্ষরই কারসাজি কি না- সেটি খতিয়ে দেখা প্রয়োজন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান আরও বলেন, প্রথম থেকেই বিএনপির চেষ্টা হচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। সুতরাং নানা ধরনের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে প্রক্রিয়া, এটি সেই প্রক্রিয়ারই অংশ কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। সিটি নির্বাচনের ভোটের মাঠ বিএনপির জন্যই বেশি মসৃণ মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ভারতে মন্ত্রীরা সরকারি প্রটোকল বাদ দিয়ে নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন, সংসদ সদস্যরাতো পারেনই। ব্রিটেনেও পারেন। অন্যান্য সংসদীয় গণতন্ত্রের দেশে প্রটোকল বাদ দিয়ে মন্ত্রীরা অংশ নিতে পারেন। আমরা পারছি না। এটি বরং বিএনপিকে সুবিধাজনক অবস্থা দিয়েছে। প্লেয়িং ফিল্ডটা তাদের পক্ষে চলে গেছে।

সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আগে চলচ্চিত্র প্রযোজক সমিতির নবনির্বাচিত পরিষদের সঙ্গে এক মতমিনিময় সভায় অংশ নেন তথ্যমন্ত্রী। গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ওই সভায় তিনি বলেন, চলচ্চিত্র মানুষের জীবনের কথা বলে, সমসাময়িক কালকে সংরক্ষণ করে। যে কোনো চলচ্চিত্রের মাধ্যমে বিনোদনের পাশাপাশি সমাজে বার্তা দেওয়া হলে তা দেশ গঠনে কাজে আসবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading