গাজীপুরে ৫ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত

গাজীপুরে ৫ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত

উত্তরদক্ষিণ অনলাইন । ২২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫:৫৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দড়বাড়িয়া এলাকায় ৫টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২২ জানুয়ারি) দিনব্যাপী অভিযান চালিয়ে ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাজীপুরের পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে পরিবেশ দূষণবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় কালিয়াকৈর উপজেলার দড়বাড়িয়া এলাকায় ৫টি অবৈধ ইটভাটা এস্কেভেটর (ভেকু) দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ইটভাটাগুলোর মধ্যে ন্যাশনাল ব্রিকসকে ২ লাখ টাকা, রায়মা ব্রিকসকে ২ লাখ টাকা ও স্ট্রং ব্রিকসকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এরমধ্যে মা ব্রিকস ও সেভেন স্টার ব্রিকসের কাঁচা ইট নষ্ট করা হয়েছে। গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া অভিযানে গাজীপুর আনসার ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিস সহযোগিতা করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading