উত্তরের নতুন ১৮ ওয়ার্ড নিয়ে ভিন্ন স্বপ্ন আতিকের

উত্তরের নতুন ১৮ ওয়ার্ড নিয়ে ভিন্ন স্বপ্ন আতিকের

উত্তরদক্ষিণ অনলাইন । ২৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:২০

ঢাকা উত্তর সিটি করপোরেশনে যুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ডের মানুষরা অবহেলায় দিন যাপন করছে স্বীকার করে নিয়ে সাবেক মেয়র ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম তার নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘নতুন ১৮টি ওয়ার্ডে হবে স্বপ্নের বাজেট।’

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের গলি থেকে নির্বাচনী প্রচার শুরুর আগে তিনি এসব কথা বলেন। আতিক বলেন, ‘নতুন ১৮টি ওয়ার্ডের মানুষরা অবেহলিত দিন যাপন করছে। একটু বৃষ্টি হলেই কোমর পানি হয়ে যায়, রাস্তাঘাটের অবস্থা খারাপ। কোনও খেলার মাঠ নেই। আমি দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম। এই ওয়ার্ডে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কোনও অফিস ছিল না। আমরা তা করেছি এবং নতুন ওয়ার্ডের রাস্তা ও এলইডি লাইটের প্ল্যান একনেকে অপেক্ষায় আছে। একনেকে নতুন ওয়ার্ডের জন্য ৪ হাজার ২০০ কোটি টাকার বাজেট গিয়েছে। স্বপ্নের বাজেট হবে নতুন ওয়ার্ডগুলোতে।’ পাশাপাশি মুজিববর্ষে ঢাকা সিটিতে নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading