অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি, ৩ বিশ্ববিদ্যালয়কে জরিমানা

অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি, ৩ বিশ্ববিদ্যালয়কে জরিমানা

উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:৩৬

আইন বিভাগে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা না মানায় তিনটি বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করেছে আপিল বিভাগ। সর্বোচ্চ আদালত বলেছে, ইস্টার্ন ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইসলামীয়া ইউনিভার্সিটিকে জরিমানা বাবদ ১০ লাখ টাকা করে বারডেম হাসপাতালের লিভার ট্রান্সপ্ল্যান্ট ইউনিটে জমা দিতে হবে। আর সাউথ-ইস্ট ইউনিভার্সিটিকে একই পরিমাণ অর্থ জমা দিতে হবে কিডনি ফাউন্ডেশনে। সেই টাকা জমা দেওয়ার রশিদ বাংলাদেশ বার কাউন্সিলে দিলে তারপর ওই তিন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড দেওয়া এবং ফরম পূরণের অনুমতি দিতে নির্দেশ দিয়েছে আদালত।

বার কাউন্সিলের করা তিনটি রিভিউ আবেদনের নিষ্পত্তি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন ৬ বিচারকের আপিল বেঞ্চ রোববার (২৬ জানুয়ারি) এ আদেশ দেয়।

আদালতে বার কাউন্সিলের পক্ষে শুনানি করেন আইনজীবী এ ওয়াই মসিউজ্জামান। আর বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষে ছিলেন অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

২০১৪ সালের ২৩ এপ্রিল ইউজিসির জারি করা এক নির্দেশনায় বলা হয়, কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন বিভাগে প্রতি সেমিস্টারে ৫০ জনের বেশি শিক্ষার্খী ভর্তি করতে পারবে না। সে বিষয়টি জানিয়ে ২০১৯ সালের ১ অক্টোর বার কাউন্সিল এক নোটিসে জানায়, কোনো বেসরকারি বিশ্বাবদ্যালয় প্রতি সেমিস্টারে ৫০ জনের বেশি শিক্ষার্খী ভর্তি করলে রেজিস্ট্রেশন দেওয়া হবে না। এরপর ১১টি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থী বিভিন্ন সময়ে বার কাউন্সিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন। সেসব আবেদনে হাইকোর্টে বিভিন্ন সময়ে রুল জারি করে এবং তাদের পরীক্ষা দেওয়র অনুমতি দেয়। এর মধ্যে ইস্টার্ন ইউনিভার্সিটি, ইসলামীয়া ইউনিভার্সিটি ও সাউথ-ইস্ট ইউনিভার্সিটির তিনটি ঘটনায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে বার কাউন্সিল।

২০১৯ সালের ২৭ অক্টোবর আপিল বিভাগ লিভ টু আপিল খারিজ করে দেয়। এরপর বার কাউন্সিল ওই আদেশ পুনর্বিবেচনার আবেদন করে, যার নিষ্পত্তি করে আপিল বিভাগ রোববার তিন বিশ্ববিদ্যালয়কে জরিমানা করার নির্দেশ দিল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading