মাশরাফির দেয়া কম্বলে খুশি প্রতিবন্ধীরা
উত্তরদক্ষিণ অনলাইন । ২৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ১০
নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার দেয়া কম্বল পেয়ে থেকে খুশি হয়েছেন দুর্গাপুর ডিজঅ্যাবল পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্টের (ডিপিওডি) প্রতিবন্ধীরা। আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নড়াইল শহরের দুর্গাপুরের ডিপিওডি প্রতিবন্ধী অফিসে ৫৫ প্রতিবন্ধীর মাঝে কম্বল তুলে দেন মাশরাফি বিন মর্তুজা। এসময় প্রতিবন্ধীরা বলেন, ‘এমপির দেয়া কম্বল পেয়ে আমরা আনন্দিত। আমাদের মতো সুবিধা বঞ্চিত ব্যক্তিদের দিকে সবাই সুদৃষ্টি দিবেন-এটাই আমদের প্রত্যাশা।’এ সময় উপস্থিত ছিলেন- কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল আলম, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম, সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ, নড়াইল ডিজঅ্যাবল পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্টের (ডিপিওডি) সভাপতি মাহাবুব আলম ফকির, সহ-সভাপতি আব্দুর রশিদ বেগ, নির্বাহী পরিচালক ছাব্বির হোসেন, সাংবাদিক ফরহাদ খান প্রমুখ।

