ছেলে হত্যার বিচার চেয়ে মায়ের বিলাপ

ছেলে হত্যার বিচার চেয়ে মায়ের বিলাপ

উত্তরদক্ষিণ অনলাইন । ২৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ১০

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সরকারপাড়া এলাকার যুবক মাহফুজুর রহমান রিমন (২৪) হত্যার বিচার দাবিতে আজ সোমবার (২৭ জানুয়ারি) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করেন রিমনের পরিবার ও এলাকাবাসী। একমাত্র ছেলে হত্যার বিচার দাবিতে বুকে পোস্টার জড়িয়ে বিলাপ করতে থাকেন মা বাছিয়া পারভীন। মানববন্ধনে বক্তব্য দেন- ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শরীফ ভান্ডারী, নিহত রিমনের বোন বিউটি বেগম, ছাত্রলীগ নেতা জিদনী ইসলাম, আয়াত আলী সরদার, শামছু মিয়া, জসিম সরকার, আবদুল আজিজ অনিক ও মোবারক মিয়া প্রমুখ।

এসময় তারা রিমন হত্যায় জড়িত কোনো আসামিকে ধরতে না পারায় ক্ষোভ প্রকাশ করে বলেন, বিনা অপরাধে দিন-দুপুরে রিমনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনায় মামলার প্রায় এক মাস হতে চললেও এখনও পর্যন্ত পুলিশ কোনো আসামিকেই গ্রেপ্তার করতে পারেনি। অবিলম্বে রিমন হত্যার জড়িত সকল আসামিকে গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। পরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গত ২ জানুয়ারি সকালে সরকারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হওয়ার পর স্থানীয় মোবারক মিয়ার বাড়ির সামনে টিকিট কালোবাজারি খেলু মিয়া ও তার সহযোগীরা এলোপাতারিভাবে কোপায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ৮ জানুয়ারি মারা যান। এ ঘটনায় খেলুসহ ১০ জনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করেন রিমনের মা বাছিয়া পারভীন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading