মৌলভীবাজারে দোকানে আগুন, নিহত ৫
উত্তরদক্ষিণ অনলাইন । ২৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩ঃ২০
মৌলভীবাজার শহরে একটি জুতার দোকানে আগুন লেগে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার পরিদর্শক ওসি পরিমল দেব জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের সাইফুর রহমান রোডের কিংস শুজ নামের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়।
মৌলভীবাজার ফায়ার স্টেশনের ফায়ারম্যান সহন কুমার জানান, আগুন লাগার খবর পেয়ে তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি পরিমল দেব জানান, পোড়া দোকান থেকে পাঁচজনের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এখন সেখানে ডাম্পিংয়ের কাজ চলছে।
কীভাবে ওই দোকানে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।

