দৌলতদিয়ায় ফেরি থেকে পণ্যবোঝাই ট্রাক নদীতে

দৌলতদিয়ায় ফেরি থেকে পণ্যবোঝাই ট্রাক নদীতে

উত্তরদক্ষিণ অনলাইন । ২৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮:২৪

দৌলতদিয়া ৩ নং ফেরি ঘাটে ফেরি থেকে নামতে গিয়ে পণ্যবোঝাই একটি ট্রাক নদীতে পড়ে গেছে। ঘাট পন্টুনের সঙ্গে ফেরি বেঁধে রাখা রশি খুলে যাওয়ায় আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ফরিদপুরের বোয়ালমারী গামী ঢাকা মেট্টো-ড-১৪-৭৬৭৪ নং পণ্যবোঝাই ট্রাক পাটুরিয়া ঘাট থেকে মাধবীলতা নামের ইউটিলিটি ফেরিতে ওঠে। ফেরিটি দৌলতদিয়া ৩ নং ফেরি ঘাটে নোঙর করে পন্টুনের সাথে রশি দিয়ে যথারীতি বাঁধা হয়। এ সময় পণ্যবোঝাই ওই ট্রাকটি ফেরি থেকে নামার সময় হঠাৎ পুরাতন হয়ে যাওয়া রশি ছিঁড়ে যায়। এতে ট্রাকটি নদীতে পড়ে। ট্রাকে থাকা চালক ও সহকারী সাঁতরে উঠে আসেন। তবে, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি রশি ছিঁড়ে যাওয়ার কথা অস্বীকার করে জানান, ওই ট্রাকটি আনলোড হওয়ার আগে আরো কয়েকটি যানবাহন আনলোড হয়েছে। ওই ট্রাকটি নামার সময় পেছনের দিকে ঘুরানো অবস্থায় ট্রাকেট বামপারে রশি আটকে বাঁধন খুলে যায়। এতে এই দুর্ঘটনা ঘটে। গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান জানান, দুর্ঘটনা ঘটার পর থেকে নদীতে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধারে গোয়ালন্দ ও আরিচা ফায়ার সার্ভিসের দুইটি দল কাজ শুরু করে। বিকাল নাগাদ মালামলসহ ট্রাকটি নদী থেকে উদ্ধার করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading