তাপসের ইশতেহারে ঢাকার ‘পুনরুজ্জীবনে’ ৫ রূপরেখা

তাপসের ইশতেহারে ঢাকার ‘পুনরুজ্জীবনে’ ৫ রূপরেখা

উত্তরদক্ষিণ অনলাইন । ২৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩ঃ৪০

পুনরুজ্জীবিত ঢাকা গড়তে নির্বাচনী ইশতেহারে ঐতিহ্য সংরক্ষণ, সৌন্দর্য ও গতিশীলতা বৃদ্ধি এবং সুশাসন ও সমন্বিত উন্নয়নের পাঁচ রূপরেখা হাজির করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। বুধবার সকালে রাজধানীর গুলিস্তানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনির ছোট ছেলে আনুষ্ঠানিকভাবে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।তাপস বলেন, অনেক অবহেলা, গাফিলতিতে ঢাকা অপরিকল্পিত ও দূষণে আক্রান্ত নগরী হয়ে গেছে। এখন ‘ঐতিহ্যবাহী-সুন্দর-সচল-সুশাসিত-উন্নত ঢাকা’র পথে নতুন যাত্রা শুরু করতে হবে। মেয়র নির্বাচিত হয়ে ঢাকাকে পুনরুজ্জীবিত করবেন তিনি।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি, মোজাফ্ফর হোসেন পল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, আফজাল হোসেন, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক সুজিত রায় নন্দি, কিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম এমপি, রিয়াজুল কবির কাউসার, গোলাম রাব্বানী চিনু, আনেয়ার হোসেন, পারভীন জামান কল্পনা, সাহাবউদ্দিন ফরাজী, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এসময় তার সঙ্গে ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading