বাসচাপায় ব্যাটারি চালিত অটোর ২ যাত্রী নিহত
উত্তরদক্ষিণ অনলাইন । ২৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:৫০
ময়মনসিংহের গৌরীপুরে বাসচাপায় ব্যাটারি চালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ডৌহাখলাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গৌরীপুরের বাসিন্দা রফিকুল ইসলাম ও অজ্ঞাত এক বৃদ্ধা (৬৫)। পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এক বাস আঞ্চলিক সড়কের চরশ্রীরামপুর এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধা নিহত হন। এ ঘটনায় আহত চারজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রফিকুল ইসলাম মারা যান। গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, নিহত বৃদ্ধার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

