মাদারীপুরে ইউপি সদস্য হত্যার বিচারের দাবি

মাদারীপুরে ইউপি সদস্য হত্যার বিচারের দাবি

উত্তরদক্ষিণ অনলাইন । ২৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৪০

মাদারীপুরে ইউপি মেম্বার আক্কাছ খান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। আজ বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। পরে বিক্ষুব্ধরা মাদারীপুর-শরীয়তপুর সড়কে বিক্ষোভ মিছিল করে সুষ্ঠু বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন। গত বছরের ৭ নভেম্বর রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দক্ষিণ সারিস্তাবাদ এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে পাইকপাড়া ইউনিয়নের মেম্বার আক্কাছ খানকে কুপিয়ে মারাত্মক জখম করে একই এলাকার আবুল খায়ের মাতুব্বর গ্রুপের লোকজন। পরে ৯ নভেম্বর ঢাকায় চিকিৎসাধীন আক্কাছ খান মারা যায়। এই ঘটনায় রাজৈর থানায় ১১ নভেম্বর ২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন নিহতের স্ত্রী রাশিদা বেগম। কিন্তু দীর্ঘদিনেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এতে ফুঁসে উঠেছে নিহতের পরিবারসহ এলাকাবাসী। বুধবার বিক্ষুব্ধরা মিছিল শেষে মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলামের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। নিহতের স্ত্রী রাশিদা বেগম বলেন, ‘দীর্ঘদিনেও কোনো আসামিকে গ্রেপ্তার করেনি পুলিশ। বরং আসামিরা আমাদের ভয় দেখাচ্ছে। আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে, এখন আমার চার মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন করছি। প্রধানমন্ত্রীর কাছে দোষীদের ফাঁসি দাবি করছি।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading