বিদ্যুতের খুঁটিতে বাইকের ধাক্কা, যুবক নিহত
উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৩৮
ভোলার চরফ্যাশন উপজেলায় বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় কাইয়ুম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চরফ্যাশন-শশীভুষণ সড়কের এওয়াজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাইয়ুম উপজেলার রসুলপুর ইউনিয়নের হানিফের ছেলে। শশীভুষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকালে কাইয়ুম মোটরসাইকেল চালিয়ে চরফ্যাশনের দিকে যাচ্ছিলেন। এওয়াজপুরে এসে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করেছে।

