এসএসসির প্রশ্ন ফাঁসের অভিযোগে যুবক আটক

এসএসসির প্রশ্ন ফাঁসের অভিযোগে যুবক আটক

উত্তরদক্ষিণ অনলাইন ।৩১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৯ঃ২৫

সাতক্ষীরা সদর উপজেলার চালতেতলা বাগানবাড়ি এলাকা থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাব। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়। আটক যুবক বিল্লাল হোসেন তালুকদার (২০) চালতেতলা বাগানবাড়ি এলাকার গিয়াস উদ্দীনের ছেলে। র‌্যাব-৬-এর সিনিয়র এএসপি বজলুর রশীদ বলেন, চালতেতলা বাগানবাড়ি এলাকায় আসন্ন এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্যরা টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁসের চক্রান্ত করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ফেসবুক ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁসের চক্রান্ত করেছিল তারা।

এ সময় প্রশ্ন ফাঁস চক্রের সক্রিয় সদস্য বিল্লাল হোসেন তালুকদারকে আটক করা হয়। তিনি আরও বলেন, বিল্লাল হোসেনের কাছ থেকে একটি মোবাইল, দুটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। তার ফেসবুক আইডি যাচাই-বাছাই করে প্রশ্ন ফাঁস সংক্রান্ত ২২টি স্ক্রিনশট উদ্ধার করা হয়। প্রশ্ন ফাঁস চক্রের সক্রিয় এই সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading