হরতাল ঠেকাতে মাঠে থাকবে আ.লীগ

হরতাল ঠেকাতে মাঠে থাকবে আ.লীগ

উত্তরদক্ষিণ অনলাইন ।০১ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ২১ঃ৪০

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল মাঠে থেকে প্রতিহত করবে আওয়ামী লীগ। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে একথা জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, প্রতিটি এলাকায় আমাদের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থেকে হরতাল প্রতিহত করবে। হানিফ বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে। দেশি-বিদেশি পর্যবেক্ষকসহ সবাই বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনে কারচুপির কথা প্রার্থীরা নিজেরাও কিন্তু বলতে পারেনি। এরপরও শুধু পরাজয়ের আশঙ্কায় বা নিশ্চিত পরাজয়ের দ্বারপ্রান্তে তড়িঘড়ি করে হরতাল ডেকে বিএনপি তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণ দিয়েছে। আমরা এ ধরনের কর্মসূচির কঠোর নিন্দা জানাই। তিনি বলেন, হরতালের মতো কর্মসূচি ঢাকাবাসী মেনে নিবে না। আওয়ামী লীগের সব নেতাকর্মীসহ জনগণ প্রস্তুত আছে।

প্রসঙ্গত ঢাকার দুই সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল-সন্ধ্যা ঢাকায় হরতাল ডেকেছে বিএনপি। শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৮টার দিকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। এসময় তিনি বলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কারচুপি ও ব্যাপক অনিয়মের প্রতিবাদে রবিবার সারাদিন ঢাকায় হরতাল কর্মসূচি পালন করা হবে। আমরা এই নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading