বাণিজ্য মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত

বাণিজ্য মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত

উত্তরদক্ষিণ অনলাইন ।০৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৪০

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় আরো দুই দিন বাড়ানো হয়েছে। সেই হিসেবে আগামী ৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার পর্যন্ত মেলা চলবে।  রাজধানীর শেরেবাংলানগর বাণিজ্য মেলা প্রাঙ্গণে মেলা সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে সোমবার এক বৈঠকশেষে বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানান।

এবার ১০ ও ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি বাণিজ্য মেলা বন্ধ থাকায় ব্যবসায়ীরা মেলার সময় বাড়ানোর দাবি জানান। এর প্রেক্ষিতে রফতানি উন্নয়ন ব্যুারো (ইপিবি) এ সিদ্ধান্ত নেয়।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মেলার সময় ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। সেই হিসেবে মঙ্গলবার মেলা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু আরো দুই দিন সময় বাড়ানোয় মেলা ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

উল্লেখ্য, বরাবরের মতো এবারও বাণিজ্য মেলা বছরের প্রথম দিন ১ জানুয়ারি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী মেলার উদ্বোধন করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading