পুলিশের ওপর ‘হামলা’, নবনির্বাচিত কাউন্সিলর গ্রেপ্তার

পুলিশের ওপর ‘হামলা’, নবনির্বাচিত কাউন্সিলর গ্রেপ্তার

উত্তরদক্ষিণ অনলাইন ।০৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৪০

পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া এক মামলায় গ্রেপ্তার হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ দলীয় সদ্য নির্বাচিত কাউন্সিলর মো. শাখাওয়াত হোসেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে খিলগাঁও এলাকা থেকে ওই কাউন্সিলরের সঙ্গে তার ছেলে, ভাতিজাসহ আরও সাতজনকে গ্রেপ্তার করা হয় বলে খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানিয়েছেন।

এর আগে গত ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে রেডিও প্রতীক নিয়ে ভোট করে উত্তরের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থক শাখাওয়াত হোসেন। খিলগাঁওয়ের ওসি মশিউর রহমান বলেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁও পল্লীমা ক্লাবের সামনে পুলিশের বিশেষ শাখার এসআই আব্দুল মজিদের সঙ্গে কাউন্সিলর ও তার লোকজনের গণ্ডগোল হয়। পরে ওই এসআই কর্তব্য কাজে বাধা ও হামলার অভিযোগে শাখাওয়াত হোসেনসহ ৮জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও কয়েকজনের নামে থানায় মামলা করেন।

ওসি বলেন, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে কোনো রিমান্ড চাওয়া হয়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading