মাহমুদউল্লাহর জন্মদিনে আইসিসির শুভেচ্ছা

মাহমুদউল্লাহর জন্মদিনে আইসিসির শুভেচ্ছা

উত্তরদক্ষিণ অনলাইন ।০৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৪০

আজ (৪ ফেব্রুয়ারি) মাহমুদউল্লাহ রিয়াদের জন্মদিন । জন্মদিনে সাধারণ ভক্ত ও সতীর্থরা শুভেচ্ছাবাণীতে ভাসাচ্ছেন তাকে। শুধু তাই নয় খোদ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও এই অভিজ্ঞ অলরাউন্ডারকে শুভেচ্ছা জানিয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজ থেকে একটি ছবি পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়। আইসিসির সেই পোস্টের ক্যাপশনে লিখা হয়, ৩১৮ আন্তর্জাতিক ম্যাচ, ৮ হাজার ১৯৪ রান, ১৫০ উইকেট। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার যার রয়েছে ৮ হাজার রান ও ১৫০ উইকেট। শুভ জন্মদিন মাহমুদউল্লাহ রিয়াদ।

মাহমুদউল্লাহকে ভক্তরা সবচেয়ে বেশি মনে রাখবে ২০১৫ সালের বিশ্বকাপে পরপর দুই সেঞ্চুরির জন্য। এছাড়াও চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তার অন্যবদ্য সেঞ্চুরিও সমর্থকদের মনে দাগ কাটে। ১৯৮৬ সালে এই দিনে (৪ফেব্রুয়ারি) ময়মনসিংহে জন্মগ্রহণ করেন মাহমুদউল্লাহ। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading