অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

উত্তরদক্ষিণ অনলাইন ।০৬ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ২৩ঃ১০

প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল আজ রাতে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে পরাজিত করেছে।
ইতালির মিলান থেকে আজ এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তোমাদের (ক্রিকেট দল) সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। তোমরা দেশের জন্য সম্মান বয়ে আনায় আমি খুবই আনন্দিত।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ ফেব্রুয়ারি ইতালি সফরে গেছেন। ৮ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।বাসস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading