বনানীর টিঅ্যান্ডটি বস্তিতে অগ্নিকাণ্ডে ২০০ ঘর পুড়ে ছাই

বনানীর টিঅ্যান্ডটি বস্তিতে অগ্নিকাণ্ডে ২০০ ঘর পুড়ে ছাই

উত্তরদক্ষিণ অনলাইন ।০৮ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৪ঃ২০

ঢাকার বনানীর টিঅ্যান্ডটি বস্তিতে শনিবার ভোররাতে এই অগ্নিকাণ্ডে দুইশর মতো ঘর পুড়েছে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল আহসান জানান। তিনি বলেন, “সকাল ৭টার সময় আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।”

বনানী থানার এসআই শাহীন আলম বলেন, টিঅ্যান্ডটি মাঠের পাশেই বস্তিটি। স্থানীয়রা গোডাউন বস্তি ও বেদে বস্তি বলে ডাকে। ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, “আনুমানিক ২ শতাধিক ঘর পুড়ে গেছে।” অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading