টিভিতে বিরতিহীন ‘পাসওয়ার্ড’
উত্তরদক্ষিণ অনলাইন ।০৮ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৪ঃ২০
বিরতি ছাড়াই চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে রূপালী পর্দার শীর্ষ অভিনেতা শাকিব খান ও বুবলী অভিনীত দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিন বিকেল ৪টা ৫ মিনিটে ছবিটি দেখানো হবে। ছবিটি নিবেদন করেছে সিলন ফ্যামেলি ব্লেন্ড টি। পাওয়ার্ড বাই গ্রামীণফোন। ছবিটি শুরুর আগে ও শেষে বিজ্ঞাপন দেখানো হবে এবং ছবিটির একদম মাঝ প্রান্তে একটি ছোট বিরতি থাকবে। যা সিনেমা হলেও দেয়া হয়। ছবি চলাকালিন সময়ে কোনো বিজ্ঞাপন দেখানো হবেনা। শাকিব খান প্রযোজিত এরই মধ্যে ছবিটির টেলিভিশন ‘স্বত্ব’ ক্রয় করেছে চ্যানেল আই। ‘পাসওয়ার্ড’ ২০১৯ সালে একমাত্র ব্যবসাসফল ছবি ছিল। সুপারহিট এ ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মালেক আফসারী। কাহিনী ও সংলাপ রচনা করেছেন আবদুল্লাহ জহির বাবু। ছবিতে আরো অভিনয় করেছেন ইমন, মিশা সওদাগর, অমিত হাসান, ডন, নাদের চৌধুরী, শিবা শানু, সাদিয়া, তনামী প্রমুখ।

