আমাদের তৈরি আইন বিএনপির কাছে কালো মনে হয়: আইনমন্ত্রী
উত্তরদক্ষিণ অনলাইন ।০৮ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ১৬
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, ‘বিএনপি নেতারা আইন বুঝুক আর না বুঝুক, যেটা আমরা (আওয়ামী লীগ) করি সেটাই তাদের কাছে কালো আইন বলে মনে হয়।’ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আখাউড়া রেলস্টেশন চত্ত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থার উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা রাখার জন্য সংসদে যে আইন পাস হয়েছে তাকে ‘কালো আইন’ বলে মন্তব্য করায় বিএনপি’র নেতাদের উদ্দেশ্যে আইনমন্ত্রী এ কথা বলেন। আইনমন্ত্রী বিএনপি নেতাদের উদ্দেশে এ বিষয়ে বলেন, ‘আপনারা আইনটি পড়ুন, বুঝুন।’
এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন- আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইয়া, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আখাউড়া পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ সাপলু ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন।

