স্বরাষ্ট্রমন্ত্রীর সরল স্বীকারোক্তি: সীমান্ত হত্যা বেড়েছে

স্বরাষ্ট্রমন্ত্রীর সরল স্বীকারোক্তি: সীমান্ত হত্যা বেড়েছে

উত্তরদক্ষিণ অনলাইন ।০৮ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ১৬

ইন্ডিয়া-বাংলাদেশ সীমান্তে হত্যা আগের চেয়ে বেড়েছে বলে জানিছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘আগে কম ছিল। গত কয়েকদিনে সীমান্ত হত্যা বেড়েছে।’ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ‘মানবাধিকার সুরক্ষা এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সীমান্ত হত্যা নিয়ে আমাদের দু’দেশের মধ্যে আন্ডারস্ট্যন্ডিং রয়েছে। আমি কিছুদিন আগে ভারতে গিয়েছিলাম। সে দেশের হোম মিনিস্টারের সঙ্গে আমরা দীর্ঘ আলাপ করেছি। সীমান্ত হত্যা নিয়ে আমরা সব সময় বলে এসেছি, যাতে বন্ধ করা হয়। গত কয়েকদিন ধরে এ সীমান্ত হত্যা বেড়ে গিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এর সঙ্গত কারণটা কি আপনারা অনেকেই জানেন..। তবে আমরা এটা নিয়ে কাজ করছি, যাতে এটা কমিয়ে আনা যায়। তাই দুই দেশের যা যা করণীয় সেটা আমরা করবো।’

খালেদাকে উপযুক্ত চিকিৎসা দেওয়া হচ্ছে: একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুর্নীতির দায়ে দণ্ডিত কারাবন্দি খালেদা জিয়াকে উপযুক্ত চিকিৎসা দেওয়া হচ্ছে। খালেদার চিকিৎসা নিয়ে বিএনপির অভিযোগ ‘মিথ্যা’ বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘খালেদা জিয়াকে উপযুক্ত চিকিৎসা দেওয়ার জন্যই দেশের সর্বোচ্চ চিকিৎসা কেন্দ্রে রাখা হয়েছে। সেখানে তার উপযুক্ত চিকিৎসা হচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক নাছিমা বেগম, সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ, বিচারপতি ওবায়দুল হাসান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামালসহ অন্যরা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading