সাগর-রুনি হত্যাকাণ্ড: ৭১ বার পেছালো তদন্ত প্রতিবেদন

সাগর-রুনি হত্যাকাণ্ড: ৭১ বার পেছালো তদন্ত প্রতিবেদন

উত্তরদক্ষিণ অনলাইন ।১০ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৯ঃ৪৮

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৭১ বারের মতো পেছালো। আগামী ২৩ মার্চ প্রতিবেদন দাখিলেন পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তা জমা দেয়নি তদন্তকারী সংস্থা র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ কারণে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস নতুন দিন ধার্য করেন। আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজ বাসায় খুন হন। কিন্তু আজ পর্যন্ত ওই হত্যা মামলার তদন্ত শেষ করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading