ঝিনাইদহ পলিটেকনিকে ক্লাস চালুর দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ পলিটেকনিকে ক্লাস চালুর দাবিতে মানববন্ধন

উত্তরদক্ষিণ অনলাইন ।১১ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ১০

ক্লাস চালুর দাবিতে মানববন্ধন করেছেন ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে কলেজের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এতে প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

দ্রুত ক্লাস চালুর দাবি জানিয়ে শিক্ষর্থীরা বলেন, ২০১৫ সালের বেতন স্কেলে ভাতা দেয়ার দাবিতে চলতি মাসের ১ তারিখ থেকে পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় শিফটের ক্লাস বন্ধ রেখেছে শিক্ষকরা। এতে অনিশ্চিত হয়ে পড়েছে দ্বিতীয় শিফটের ৭০০ শিক্ষার্থীর লেখাপড়া। মানবন্ধন শেষে ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading