বাতাসে দুলছে কৃষকের স্বপ্ন

বাতাসে দুলছে কৃষকের স্বপ্ন

উত্তরদক্ষিণ অনলাইন । ১২ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ৪০

দিনাজপুরে এবার গমের বাম্পার ফলনের আশা করছেন কৃষক। মাঠে মাঠে এখন বাতাসে দুলছে কৃষকের সেই স্বপ্ন। ধানের পাশাপাশি গম চাষে মনোযোগ দিয়েছেন দিনাজপুরের কৃষকরা। দিগন্তজোড়া ক্ষেতে সবুজে ছেয়ে যাওয়া গম গাছ দেখে কৃষকরা বলছেন- এবার গমের উৎপাদন গত বছরকেও ছাড়িয়ে যাবে। খোঁজ নিয়ে জানা যায়, দিনাজপুর জেলার ১৩ উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে মাঠের পর মাঠ চোখে পড়ে গমের আবাদ। সবুজে ছেয়ে আছে গমের ক্ষেত।

ধানের চেয়ে গমচাষে খরচ কম এবং এ ফসল উৎপাদন করতে কৃষকের শ্রমও লাগে কম। প্রতি বিঘা জমিতে গম চাষে কৃষকের খরচ হয় ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা। তাই অল্প শ্রমে স্বল্প ব্যয়ে কৃষকরা গমচাষে আগ্রহী হয়ে উঠেছেন। এক বিঘা জমিতে ১৪ থেকে ১৮ মণ গম ঘরে তোলেন কৃষকেরা।স্থানীয় কৃষকদের দাবি, কৃষি অফিসের জনবল বৃদ্ধি করে গম চাষে আরও বেশি সেবা দিলে তারা আরও বেশি গম উৎপাদন করতে পারবেন।

গমচাষি আকরাম হোসেন বলেন, ‘অনেক আশা করে জমি প্রস্তুত করে গমের চাষ করেছি। গম ভাল হলে পরিবার পরিজনদের নিয়ে সুখে-শান্তিতে থাকতে পারবো। তাই যত্নসহকারে জমি তৈরি করে এবং গমের বীজ বপন করেছি। আশা করছি এবার গমের ফলন ভাল পাবো।’ দিনাজপুর জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইকবাল জানান, গত বছরের চেয়ে এবছরে গমের চাষ বেড়েছে। গেল বছরে জেলায় ৬ হাজার হেক্টর জমিতে কৃষকরা গম চাষ করেছেন। তা বৃদ্ধি পেয়ে চলতি মৌসুমে জেলার ১৩টি উপজেলায় প্রায় ৬ হাজার ১’শ হেক্টর জমিতে গম উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading