ছিটকে গেলেন ম্যাক্সওয়েল
উত্তরদক্ষিণ অনলাইন । ১২ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ২০
মানসিক অবসাদ কাটিয়ে কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকায় বিপক্ষে দলে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে সিরিজটা রঙিন করতে পারেননি তিনি।
কনুইয়ে চোটের ব্যথা বেড়ে যাওয়ায় ছিটকে গেলেন সিরিজ থেকে।
স্ক্যানে নন-থ্রোয়িং হাতের কনুইয়ের অস্থিসন্ধিতে গুরুতর চোট ধরা পড়েছে। আগামী বৃহস্পতিবার অস্ত্রোপচার করানো হবে। তাতে আবার মাঠে ফিরতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে ম্যাক্সওয়েলের। তার বদলি হিসেবে দুই সংস্করণের দলে ঢুকেছেন স্ট্যান্ডবাই থাকা ডার্সি শর্ট। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, মার্চের শেষ দিকে আইপিএলের শুরুতেও দেখা যাবে না ম্যাক্সওয়েলকে।
দক্ষিণ আফ্রিকায় অস্ট্রেলিয়া তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে। ৭ মার্চ হবে শেষ ওয়ানডে।

