আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বাই-চেন্নাই

আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বাই-চেন্নাই

উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ০৭

আসছে আইপিএল ২০২০’র উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস। আর এ ম্যাচটি হয়ে থাকছে গত আসরের ফাইনালের পুনরাবৃত্তি। যেখানে ২০১৯ সালের রোমাঞ্চকর ফাইনালে ধোনিদের মাত্র এক রানে হারিয়ে শিরোপা জিতেছিল রোহিত শর্মার দল। আগামী ২৯ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

মুম্বই ইন্ডিয়ানস বনাম চেন্নাই সুপার কিংসের লড়াই দিয়ে শুরু হবে লিগের লড়াই। তবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের মাত্র ১১ দিনের মধ্যেই আইপিএল খেলতে নামবে দলগুলো।

গ্রুপের ম্যাচগুলো আপাতত শুরু হচ্ছে। আর ১৭ মে গ্রুপ লিগের শেষ খেলা হবে ব্যাঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম মুম্বই ইন্ডিয়ান্সের। নকআউট পর্বের সূচি অবশ্য এখনও জানানো হয়নি। তবে ফাইনাল হবে ২৪ মে।

এবারের আইপিএলে গ্রুপ লিগে শনিবারে দুটোর পরিবর্তে একটা ম্যাচই খেলানো হবে। তবে রোববার দু’টি করেই ম্যাচ অনুষ্ঠিত হবে। কিন্তু লিগের প্রথম ম্যাচ (২৯ মার্চ) এবং গ্রুপ লিগের শেষ ম্যাচ (১৭ মে) একটা করেই হবে।যেখানে গত আসরে ৪৪ দিনের বদলে এ বার লিগ পর্ব চলবে টানা ৫০ দিন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading