বাতিস্তুতার রেকর্ডের পাশে রোনালদো

বাতিস্তুতার রেকর্ডের পাশে রোনালদো

উত্তরদক্ষিণ অনলাইন । ২৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৩ঃ৪০

পেশাদার ক্যারিয়ারে নিজের হাজারতম ম্যাচে দারুণ এক রেকর্ড স্পর্শ করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সেরি আয় এক মৌসুমে টানা ১১ ম্যাচে গোল করে গাব্রিয়েল বাতিস্তুতা ও ফাবিও কুয়াইয়েরেল্লার পাশে বসেছেন জুভেন্টাস এই পর্তুগিজ তারকা।

স্পালের বিপক্ষে শনিবার (২২ ফেব্রুয়ারি) ২-১ ব্যবধানে জেতা ম্যাচের ৩৯তম মিনিটে হুয়ান কুয়াদরাদোর ক্রস থেকে গোলটি করেন রোনালদো।

সাবেক ফিওরেন্তিনা কিংবদন্তি বাতিস্তুতা রেকর্ডটি গড়েছিলেন ১৯৯৪-৯৫ মৌসুমে। সাম্পদরিয়ার ফরোয়ার্ড কুয়াইয়েরেল্লা ৩৫ বছর বয়সে গত মৌসুমে স্পর্শ করেন সাবেক আর্জেন্টাইন তারকার রেকর্ডটি।

আগামী রবিবার ইন্টার মিলানের বিপক্ষে গোল করতে পারলে রেকর্ডটা নিজের করে নিবেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো। চলতি সেরি আয় এখন পর্যন্ত রোনালদোর মোট গোল ২১টি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading