‘মুজিববর্ষে’ মুক্তিযোদ্ধাদের জন্য নৌ টার্মিনাল চার্জ মওকুফ

‘মুজিববর্ষে’ মুক্তিযোদ্ধাদের জন্য নৌ টার্মিনাল চার্জ মওকুফ

উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ২০ঃ১০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের জন্য আগামী ১৭ মার্চ-২০২০ থেকে ফেরিঘাটে প্রবেশের টার্মিনাল চার্জ ও লঞ্চঘাটের প্রবেশ ফি মওকুফ করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয় সোমবার (২৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে। এদিন দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

অফিস আদেশের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মুজিববর্ষ’ উপলক্ষে সকল বীর মুক্তিযোদ্ধার নৌপথে চলাচল সহজতর করার লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধিনস্থ বিআইডব্লিউটিএ’র নিয়ন্ত্রণাধীন সকল ফেরিঘাটে প্রবেশের টার্মিনাল চার্জ, সকল প্রকার লঞ্চঘাটের প্রবেশ ফি যথাযথ পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে পরবর্তি আদেশ জারি না হওয়া পর্যন্ত মওকুফ করা হলো।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading