ঘোড়াঘাটে র্যাবের অভিযানে ফেন্সিডিলসহ গ্রেপ্তার-১
উত্তরদক্ষিণ অনলাইন । ২৮ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ২০
দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৯২ বোতল ফেন্সিডিলসহ এক জনকে আটক করেছে দিনাজপুর র্যাব-১৩। আটককৃত ফেন্সিডিল ব্যবসায়ী হাকিমপুর উপজেলার বানিয়াল গ্রামের নীল মিয়ার ছেলে নওশাদ আলী সরকার (৩০)।
র্যাব-১৩ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে যে কোন ধরনের অপরাধী, অপহরণ, মাদক উদ্ধার, অপহৃত ভিকটিম উদ্ধারসহ দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করতে সার্বক্ষণিকভাবে তৎপর থাকে এবং অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল অধিনায়ক লেফটেন্যান্ট
আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোর রাতে ঘোড়াঘাট উপজেলার হরিপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে ২৯২ বোতল ফেন্সিডিলসহ নওশাদকে গ্রেফতার করি। আটককৃত আসামীর বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ শুক্রবার সকালে হস্তান্তর করা হয়েছে।

