চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

উত্তরদক্ষিণ অনলাইন । ০১ মার্চ ২০২০ । আপডেট ১৬ঃ৪৯

চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাউজানে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আজ রবিবার (০১ মার্চ) সকাল ১০টার দিকে রাউজান উপজেলার গহিরা শান্তির দ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আলী আকবর (৬০)। তিনি রাউজান উপজেলার দক্ষিণ পাঠানপাড়ার লালমিয়ার ছেলে। আহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে।

তারা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার মৃত নিখিল দাশের ছেলে অটোরিকশাচালক দুলাল দাশ (৩৫), কুণ্ডেশ্বরী এলাকার রাখাল দে’র ছেলে সুমন দে (৩৭), রাউজান পৌরসভা এলাকার মহিউদ্দিন (২৭)। তারা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহমেদ বলেন, চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি যাওয়ার পথে পাহাড়িকা সার্ভিসের একটি বাসের চাকা ফেটে সামনে থাকা একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশা যাত্রী আলী আকবরের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading